কুষ্টিয়ার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
- Update Time : ১২:৩৮:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
- / ২৮৮ Time View

মাহাবুব হোসেন , লিখনী ডেক্স:
কুষ্টিয়ার কুমারখালীতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিস কুষ্টিয়ার যৌথ আয়োজনে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম এর উদ্যোগে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়।
বৃহস্পতিবার সকালে কুমারখালী উপজেলা প্রশাসনের হল রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জেলা শিক্ষা অফিসার আবু তৈয়ব মোঃ ইউনুছ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম।
এছাড়াও অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার নাজমুল হক, কুমারখালী মহিলা কলেজের অধ্যক্ষ তারিকুল ইসলাম লিপুন,ইয়থ ডেভেলপমেন্ট ফোরামের চেয়ারম্যান আশিকুল ইসলাম চপল,কুমারখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদ, কুমারখালী এম এন হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক শহিদুল ইসলাম কুমারখালী প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মাসুদ রানা সহ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, অভিভাবক ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ করা হয়।
























