চকরিয়া উপজেলা ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থী ও A+ সংবর্ধনা অনুষ্ঠিত।
- Update Time : ০৯:২০:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
- / ১৬৪ Time View

এইচ এম সবুজ (চকরিয়া সংবাদদাতা)
বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চকরিয়া উপজেলার উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ ৫ ও কৃতি শিক্ষার্থীদেরকে নিয়ে আজ ১৬ আগস্ট ২৫ ইংরেজি সকাল ১০ টায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চকরিয়া উপজেলা ছাত্র শিবিরের সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা শিবিরের সাবেক সভাপতি ও চকরিয়া পেকুয়া আসনের সংসদ সদস্য প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক।
এসময় তিনি উপস্থিত ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, ক্যারিয়ার গঠনের জন্য স্বপ্নকে বড় করতে হবে , সময় অপচয় করা যাবে না, কঠোর পরিশ্রম করতে হবে, মহান আল্লাহ তাআলার নিকট সাহায্য চাইতে হবে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা শিবিরের সেক্রেটারি মীর মোহাম্মদ আবু তালহা,
জেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ হেদায়েত উল্লাহ,
চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর আরিফুল কবির, বরইতলি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সালেকুজ্জামান,
সাবেক ছাত্রনেতা রেজাউল করিম, জেলা শিবিরের সাবেক সভাপতি মূসা ইবনে হোসাইন বিপ্লব, সাবেক জেলা সেক্রেটারি আসহাব উদ্দিন আসাদ, সাবেক ছাত্রনেতা হেলাল উদ্দিন।
সংবর্ধনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন শহীদ আহসান হাবিব হাসানের গর্বিত পিতা হেলাল উদ্দিন।
সংবর্ধনা অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের ফুলের তোড়া ও ক্রেস্ট প্রদান করা হয়। ছাত্রছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ফাহিম মুনতাসীর।























