চকরিয়ায় মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদান ও সম্মাননায় স্বপ্নের সিঁড়ি ফাউন্ডেশনের ৩য় বর্ষপূর্তি উদযাপন
- Update Time : ১২:৩৫:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
- / ১৪৮ Time View

এইচ এম সবুজ , চকরিয়া প্রতিনিধি :
চকরিয়ার কাকারা ইউনিয়নের স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন স্বপ্নের সিঁড়ি ফাউন্ডেশন এর তৃতীয় বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যা ৭টায় পৌরশহরের রেডচিলি রেস্টুরেন্টের হল রুমে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে সংগঠনের সদস্য ও অতিথিবৃন্দ মিলিত হন।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে ছিল ইসলামি সংগীত পরিবেশন, অতিথিদের ফুল দিয়ে বরণ, স্বাগত বক্তব্য, সদস্যদের সম্মাননা ক্রেস্ট প্রদান, মেধাবী শিক্ষার্থীদের এককালীন শিক্ষা উপকরণ উপহার ও শেষ পর্বে মুনাজাত।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
বিশিষ্ট ব্যাংকার মো.নুর ইলাহী
সাংবাদিক ও স্বেচ্ছাসেবী সংগঠক এইচ এম রুহুল কাদের , চকরিয়া মহিলা কলেজের প্রভাষক জয়নাল আবেদীন, হযরত ফাতেমা বেগম মহিলা ফাজিল মাদ্রাসার প্রভাষক হাফেজ মাহমুদুর রহমান,
সমাজসেবক ও সংগঠক ইয়াসিন আরফাত চৌধুরী,
বিশিষ্ট ব্যবসায়ী নুরুল ইসলাম, সংগঠক মোহাম্মদ হাসান, ক্রীড়া সংগঠক সেলিম উদ্দিন ।
ফাউন্ডেশনের সভাপতি মাহবুব ইবনে আজাদের সভাপতিত্বে এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবু তৈয়ব আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রায় অর্ধশত সদস্যসহ বিভিন্ন শ্রেণিপেশার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।























