১০:১১ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ার সীমান্তে বিজিবির অভিযান, ভারতীয় মদ ও বাজি আটক

Reporter Name
  • Update Time : ০২:১০:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
  • / ১৯০ Time View

জিলহজ খান স্টাফ রিপোর্টার:

কুষ্টিয়ার কাজিপুর সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় মদ ও চকলেট বাজি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত ২৪ আগস্ট ২০২৫ তারিখ গভীর রাতে ৪৭ বিজিবি ব্যাটালিয়নের একটি টহল দল এই অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ কাজিপুর বিওপি’র একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। জেসিও-৯৪৩৫ সুবেদার মোঃ শাহাবুদ্দিনের নেতৃত্বে দলটি রাত আনুমানিক ২৩:১০ ঘটিকায় সীমান্ত পিলার ১৪৬/১-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাজিপুর বর্ডারপাড়া নামক স্থানে অবস্থান নেয়।

এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মালামাল ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ১৫ বোতল ভারতীয় মদ এবং ২৫০ পিস চকলেট বাজি উদ্ধার করা হয়।

আটককৃত এসব মালামালের আনুমানিক সিজার মূল্য ২৮,৭৫০ (আটাশ হাজার সাতশত পঞ্চাশ) টাকা বলে জানিয়েছে বিজিবি।এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত মালামাল যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে জমা করার প্রক্রিয়া চলছে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Tag :

Please Share This Post in Your Social Media

কুষ্টিয়ার সীমান্তে বিজিবির অভিযান, ভারতীয় মদ ও বাজি আটক

Update Time : ০২:১০:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫