বিশবিদ্যালয় শিক্ষক হত্যার হুমকি ও সমকামিতা প্রচারণাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে ঢাবিতে সমাবেশ
- Update Time : ১২:৩৮:২০ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
- / ১৫৩ Time View

ক্রাইম রিপোর্টারঃ মোঃ শাহারিয়ার (স্বাধীন)
সমকামিতা প্রচারণা ও শিক্ষক হত্যার হুমকির প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে ‘সার্বভৌমত্ব ও মূল্যবোধ সচেতন শিক্ষার্থী জোট’ ব্যানারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে শিক্ষার্থীদের পাশাপাশি বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক কামরুল হাসান এবং ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মোস্তফা মঞ্জুর।
বক্তারা বলেন, এলজিবিটি অ্যাক্টিভিস্ট কর্তৃক ড. মোহাম্মদ সরোয়ার হোসেন ও আসিফ মাহতাব উৎসকে হত্যার হুমকি অত্যন্ত উদ্বেগজনক। তারা অভিযোগ করেন, সমাজে নিষিদ্ধ এলজিবিটিকিউ তথা সমকামিতার পক্ষে প্রকাশ্যে প্রচারণা চালানো হলেও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না।
বক্তারা এ সময় অপতৎপরতার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে রাষ্ট্রের পক্ষ থেকে নিজে বাদি হয়ে হুমকিদাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।
























