১২:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনা – যশোর মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে আহত ২০

Reporter Name
  • Update Time : ০৯:৩৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • / ৫ Time View

ক্রাইম রিপোর্টার: তাহরিমুল ইসলাম রাজন

যশোর-খুলনা মহাসড়কের ফুলতলা উপজেলার শেষসীমানা মাদ্রাসা মোড় এলাকায় বুধবার সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। দুর্ঘটনায় খুলনা থেকে যশোরগামী একটি রূপসা পরিবহনের বাস, একটি তেলের ট্রাঙ্কার এবং বিপরীত দিক থেকে আসা সরকারি ব্রজলাল (বিএল) কলেজের একটি বাস মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের পর ঘটনাস্থলে চরম আতঙ্কের সৃষ্টি হয়। বাস দুটিতে থাকা যাত্রী ও শিক্ষার্থীদের মধ্যে অনেকেই আহত হন। গুরুতর আহতদের দ্রুত উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফুলতলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এছাড়া কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে অ্যাম্বুলেন্সযোগে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

দুর্ঘটনায় তেলের ট্রাঙ্কারের চালক গুরুতর আহত হয়ে মুমূর্ষু অবস্থায় উদ্ধার হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

খবর পেয়ে নওয়াপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জাফর আহমেদ, সেকেন্ড অফিসার মোহাম্মদ ইয়াসিন আরাফাত, এসআই জুয়েল খান, এসআই সজলসহ পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। তারা আহতদের দ্রুত হাসপাতালে পাঠানোর পাশাপাশি যান চলাচল স্বাভাবিক করতে কাজ করেন।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে হাইওয়ে পুলিশ। এ ঘটনায় এলাকাজুড়ে শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

খুলনা – যশোর মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে আহত ২০

Update Time : ০৯:৩৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬