০৪:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মহেশপুরে লড়ার খালের ২ প্রান্তে বৃক্ষরোপণ করলো উপজেলা বনবিভাগ
মিজানুর রহমান
- Update Time : ১২:৩২:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
- / ১২৭ Time View

ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের কুলতলা গ্রামের লড়ার খালের ২ (দুই) প্রান্তে, পরিবেশের ভারসাম্য রক্ষার্থে, সবুজ, সুন্দর পরিবেশ বান্ধব বাংলাদেশ গড়ার লক্ষ্যে, প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে, সারা দেশের ন্যায় ৫ বছরের ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচির আওতায়, মহেশপুর উপজেলা বনবিভাগের অধিদপ্তরের উদ্যোগে, গত ১২ জুন বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজ্জাদ হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মেহেদী হাসান রনি, উপজেলা কৃষি অফিসার ইয়াসমিন সুলতানা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়াউর রহমান জিয়া। আরো উপচিত ছিলেন প্রেসক্লাব মহেশপুর সভাপতি জনাব সরোয়ার হোসেন।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Tag :















