কক্সবাজার সদর উপজেলা জামায়াতের উদ্যোগে ভোটকেন্দ্র প্রতিনিধি কর্মশালা অনুষ্ঠিত:
- Update Time : ১২:৪৩:০৬ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
- / ১৭২ Time View

মোবারক হোসাইন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতিমূলক আলোচনা
কক্সবাজার সদর উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত “ভোটকেন্দ্র প্রতিনিধি কর্মশালা” আজ ২৯ আগস্ট/বুধবার সকাল ৯ টায় সদর উপজেলা সদরের খুরুশকুল উচ্চ বিদ্যালয় হলরুমে সুন্দর পরিবেশে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্র ও সংগঠনের মাঠ পর্যায়ের কর্মীদের দক্ষতা বৃদ্ধি, করণীয় নির্ধারণ ও নির্বাচনী পরিবেশে দায়িত্বশীল ভূমিকা রাখার উদ্দেশ্যে এ কর্মশালা’র আয়োজন করা হয়।
কর্মশালায় শুরুতে দারসুল কুরআন পেশ করছেন, জেলা জামায়াতের শূরা সদস্য ও বিশিষ্ট আলেমে দ্বীন, মাওলানা শফিউল হক জিহাদী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের নায়েবে আমীর এড. ফরিদুদ্দিন ফারুকী। তিনি বলেন- আগামী নিবার্চনে জয় লাভ করতে হলে প্রত্যেক কর্মীকে দায়িত্বশীল ভুমিকা পালন করতে হবে। প্রতিটি ওয়ার্ডে এবং পাড়ায় পাড়ায় দাড়ি পাল্লা ও জামায়াতে ইসলাম কি এটা বুঝাতে হবে।”উত্তাল ঢেউয়ের সাগর পাড়ি দিতে হলে দক্ষ নাবিকের প্রয়োজন, আর সেই দক্ষ হবেন আপনারা” আপনারা দক্ষতার পরিচয় দিতে পারলে বিজয় আমাদের হবে ইনশাআল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোসাইন। তিনি বলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী তিলে তিলে গড়ে ওঠা একটি পরীক্ষিত দল। জামায়াতের নেতাকর্মীরা আপামর জনসাধারণ কে সঙ্গে নিয়ে আগামী নির্বাচনের পরীক্ষায়ও উত্তীর্ণ হবে।
বক্তব্য রাখেন কক্সবাজার সদর, রামু ও ঈদগাঁও তিন আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শহিদুল আলম বাহাদুর। তিনি বলেন-“আমি অতীতে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে জিতেছি সেই সময়ের তুলনায় বর্তমানে অনেক বেশি সাড়া পাচ্ছি। তিনি বলেন- সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে আমাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ।
কর্মশালা পরিচালনায় ছিলেন, জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি ও মিডিয়া বিভাগের প্রধান আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলার ৪ ইউনিয়নের আমীর-সেক্রেটারিগণ।
এতে সভাপতিত্ব করেন অধ্যাপক খুরশিদ আলম আনসারি। তিনি বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচন একটি গুরুত্বপূর্ণ মোড়। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হলে প্রতিটি ভোটকেন্দ্রে সংগঠনের প্রতিনিধি ও কর্মীদের ঐক্যবদ্ধ, সচেতন ও দায়িত্বশীল হতে হবে। জনগণের আস্থা অর্জনই হবে আমাদের সবচেয়ে বড় শক্তি।”
কর্মশালায় ভোটকেন্দ্র প্রতিনিধি, দায়িত্বপ্রাপ্ত এজেন্ট ও স্থানীয় পর্যায়ের নেতাদের হাতে নির্বাচনী গাইডলাইন প্রদান করা হয়। এছাড়া ভোটের দিন করণীয়, ভোটকেন্দ্র ব্যবস্থাপনা, এজেন্টদের আচরণবিধি এবং ভোটারদের সাথে সুসম্পর্ক গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
পরিশেষে দেশ ও জাতির কল্যাণ এবং সুষ্ঠু নির্বাচনী পরিবেশ কামনা করে বিশেষ দোয়ার মাধ্যমে কর্মশালার কার্যক্রম সমাপ্ত হয়।


























