০৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কুষ্টিয়ায় মাদক বিরোধী অভিযানে ৩০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ গ্রেফতার-১
Reporter Name
- Update Time : ০১:৪৩:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
- / ১৬৫ Time View

জিলহজ খান স্টাফ রিপোর্টার:
কুষ্টিয়া জেলা ভেড়ামারা থানাধীন কুচিয়ামোড়া ক্যাম্পের আইসি এসআই (নিঃ) মোঃ নাজমুল হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে ০৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখ রাত ২৩.৩০ ঘটিকায় ভেড়ামারা থানাধীন মুকারিমপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামস্থ মোঃ ফারুক হোসেন এর মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে আসামী মোঃ মতিউর রহমান মতি (৫৫), পিতা-মৃত তেজের আলী প্রামানিক, সাং-জগশ্বর, ০৬নং ওয়ার্ড, থানা-ভেড়ামারা, জেলা-কুষ্টিয়ার হেফাজত হইতে মাদকদ্রব্য ৩০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট, মূল্য অনুমান ৯,০০০/- টাকা উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করেন।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ভেড়ামারা থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়।
Tag :
























