০৩:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরবনে কোস্টগার্ডের অভিযান: মাংস, চামড়া ও মাথাসহ হরিণের দেহাংশ জব্দ

Reporter Name
  • Update Time : ১১:০৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • / ১৩ Time View

​মো: রাজু আহমেদ (স্টাফ রিপোর্টার)

​বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে হরিণ শিকারিদের অপতৎপরতা বন্ধে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ কোস্টগার্ড। গোপন সংবাদের ভিত্তিতে চালোনো এক সফল অভিযানে সুন্দরবনের গোলখালী এলাকা থেকে বিপুল পরিমাণ হরিণের মাংস, চামড়া ও শরীরের বিভিন্ন অংশ জব্দ করেছে সংস্থাটি।

​বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

​বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে কোস্টগার্ড স্টেশন কয়রার একটি চৌকস আভিযানিক দল খুলনার কয়রা থানাধীন গোলখালীর ‘সিংয়ের বাঁধ’ সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উদ্ধার অভিযানের সময় ওই এলাকা থেকে আনুমানিক ৪০ হাজার টাকা বাজারমূল্যের ১৩.৭ কেজি হরিণের মাংস, ৪টি পা, ১টি মাথা এবং ১টি সম্পূর্ণ হরিণের চামড়া জব্দ করা হয়।

​কোস্টগার্ড কর্মকর্তা জানান, কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে শিকারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত হরিণের দেহাংশ ও চামড়া পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সুন্দরবনের ‘কোবাদক ফরেস্ট টহল ফাঁড়ি’র বন কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

​সুন্দরবনের পরিবেশ ও বন্যপ্রাণী রক্ষায় কোস্টগার্ডের ভূমিকা তুলে ধরে লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, “বন্যপ্রাণী হত্যা ও অবৈধ পাচার রোধে কোস্টগার্ডের জিরো টলারেন্স নীতি বহাল রয়েছে। সুন্দরবনের জীববৈচিত্র্য সুরক্ষায় ভবিষ্যতেও আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

Tag :

Please Share This Post in Your Social Media

সুন্দরবনে কোস্টগার্ডের অভিযান: মাংস, চামড়া ও মাথাসহ হরিণের দেহাংশ জব্দ

Update Time : ১১:০৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬