আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের বিরুদ্ধে মোংলা পুলিশের বড় সাফল্য, আটক ৬
- Update Time : ১২:১৫:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
- / ১২ Time View

বাগেরহাটের মোংলা ও রামপাল থানা এলাকায় সক্রিয় একটি আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের আস্তানায় হানা দিয়েছে পুলিশ। মঙ্গলবার রাতভর পরিচালিত এক বিশেষ অভিযানে এই চক্রের ৬ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে চুরি হওয়া ৪টি মোটরসাইকেল।
পুলিশ সূত্রে জানা গেছে, দিগরাজ-রামপাল ও ফকিরহাট এলাকায় দীর্ঘদিন ধরে এই চক্রটি সাধারণ মানুষের মোটরসাইকেল চুরি করে আসছিল। গোপন তথ্যের ভিত্তিতে স্থানীয় বাসিন্দাদের সাথে নিয়ে মাঠে নামে পুলিশ। মোংলা থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন ও সেকেন্ড অফিসার ইমামুল ইসলামের নেতৃত্বাধীন টিম বুড়িরডাঙ্গা ও গৌরম্ভা এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে আসামিদের হাতেনাতে আটক করে।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন— মোঃ রনি হাওলাদার, মোঃ সজিব আহাম্মেদ জয়, হোসেন, মোঃ সাজেদুল ইসলাম, মোঃ নাজমুল শেখ ও মেহদী হাসান। এই চক্রের সাথে জড়িত অন্যান্য অপরাধীদের গ্রেফতারে চিরুনি অভিযান চলছে বলে নিশ্চিত করেছেন মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতিকুর রহমান।

























