কালিয়া থানা পুলিশ কর্তৃক ৫০(পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০১জন গ্রেফতার
- Update Time : ০৯:২৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
- / ১৩৪ Time View

মোঃ সাচচু মোল্লা (নড়াইল)।
মাদক ব্যবসার সাথে জড়িত জলিল খন্দকার(৩১) নামের ০১জন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে নড়াইল জেলার কালিয়া থানা পুলিশ। গ্রেফতারকৃত জলিল খন্দকার(৩১) কালিয়া থানাধীন পেড়লী ইউনিয়নের খড়রিয়া গ্রামের আজিয়র খন্দকারের ছেলে। গত ১৫ ফেব্রুয়ারি’২৫ কালিয়া থানার পেড়লী ইউনিয়নের খড়রিয়া পোল বাজার সফিকুল এর সেলুনের দোকানের সামনে হতে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে কালিয়া থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ রাশিদুল ইসলাম এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) মোঃ মূরাদ হুসাইন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে জলিল খন্দকার(৩১) কে গ্রেফতার করে। এ সময় তার নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ৫০(পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে কালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব কাজী এহসানুল কবীর দৈনিক লিখনী সংবাদ কে বলেন মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।























