০৫:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় ‘গেমপ্লিফাই’র উদ্যোগে কুইজ প্রতিযোগীতা

Reporter Name
  • Update Time : ০৮:৫৮:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • / ১১৮ Time View

মাহাবুব হোসেন, লিখনী ডেক্স :

কুষ্টিয়ার কুমারখালীতে প্রাথমিক থেকে কলেজের পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে খেলাধুলা বিষয়ক ব্যতিক্রমী অনলাইন কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল (১৭ অক্টোবর) শুক্রবার সকালে উপজেলার আবুল হোসেন তরুন অডিটোরিয়ামে ক্রীড়াপ্রেমীদের সামাজিক যোগাযোগ মাধ্যম গেমপ্লিফাই এক্স ওয়াই জেড বাংলাদেশ লিমিটেড (Gameplify Xyz)-এর আয়োজনে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ২০০ শতাধিক প্রতিযোগী অংশগ্রহন করেন।

অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এস এম মিকাইল ইসলাম।

গেমপ্লিফাই এক্স ওয়াই জেড বাংলাদেশ লিমিটেড এর পরিচালক মাহফুজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগীতায় অংশগ্রহনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন কুষ্টিয়ার কৃর্তিসন্তান ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার হাবিবুল বাশার সুমন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ তাতঁ বোর্ডের কুমারখালী শাখার এজিএম মেহেদী হাসান, লেখক,নাট্যকার ও সাহিত্যিক লিটন আব্বাস, ফ্যামিলি কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক সুজয় চাকী প্রমুখ।

কুইজ প্রতিযোগীতায় স্কুল ও কলেজ পর্যায়ের সর্বকনিষ্ঠ প্রতিযোগী হিসেবে সার্টিফিকেট ও পুরস্কার উপজেলার অভেদানন্দ সরকারী প্রথামিক বিদ্যালয়ের শিক্ষার্থী রাজন্য চাকী রাজ্য।

আয়োজকেরা জানান, শিক্ষার্থীরা গেমপ্লিফাই এক্স ওয়াই জেড বাংলাদেশ লিমিটেড (Gameplify Xyz)-এর ওয়েব সাইটে প্রবেশ করে রেজিষ্ট্রেশনের মাধ্যমে অনলাইন কুইজে অংশ গ্রহন করেন। পরে শিক্ষার্থীদের প্রাপ্ত পয়েন্ট অনুযায়ী ধাপে ধাপে ১ম ২য় ও তয় স্থান নির্ধারন করা হয়। ক্রীড়াপ্রেমি শিক্ষার্থীরা চাইলেই ওয়েব সাইট বা মোবাইল অ্যাপস ব্যবহার করে বিনামূল্যে রেজিষ্ট্রেশনের মাধ্যমে অনলাইন প্রতিযোগীতায় অংশগ্রন করতে পারবেন।

Tag :

Please Share This Post in Your Social Media

কুষ্টিয়ায় ‘গেমপ্লিফাই’র উদ্যোগে কুইজ প্রতিযোগীতা

Update Time : ০৮:৫৮:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫