১০:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়া জেলা বিএনপির উদ্যোগে প্রেসক্লাবে অভিযোগ বক্স স্থাপন

Reporter Name
  • Update Time : ১১:৪৯:২৮ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
  • / ২৯৪ Time View

জিলহজ খান ,স্টাফ রিপোর্টার।

কুষ্টিয়ায় বিএনপি সহ বিভিন্ন দল ও ব্যক্তির বিরুদ্ধে চাঁদাবাজি-দখলবাজি সহ সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ উঠছে। দলীয় নেতাকর্মী সহ যেকোনো ব্যক্তির এসব অপকর্মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পদক্ষেপ নিয়েছে কুষ্টিয়া জেলা বিএনপি।

এরই ধারাবাহিকতায় আজ কুষ্টিয়া জেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ ও সংগ্রামী সদস্য সচিব জাকির হোসেন সরকার কুষ্টিয়া প্রেসক্লাবে স্থাপন করেছেন অভিযোগ বক্স। এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর সাধারণ সম্পাদক আবু জুবায়েদ রিপনসহ প্রেসক্লাবের অনান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য,এখানে যে কাউর বিরুদ্ধে অভিযোগ করতে পারবেন ভুক্তভোগীরা। গোপন রাখা হবে অভিযোগকারীর নাম-ঠিকানা। কুষ্টিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের সমন্বয়ে এক সপ্তাহ পর পর অভিযোগ যাচাই-বাছাই করে নেয়া হবে ব্যবস্থা।এসময় শহর ও জেলা বিএনপি নেতৃত্বসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

কুষ্টিয়া জেলা বিএনপির উদ্যোগে প্রেসক্লাবে অভিযোগ বক্স স্থাপন

Update Time : ১১:৪৯:২৮ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫