০২:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় খাদ্য নিয়ন্ত্রক অফিসের নৈশপ্রহরীর মরাদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : ০৯:০৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
  • / ১৪৭ Time View

জিলহজ খান স্টাফ রিপোর্টার:

কুষ্টিয়া জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস থেকে নৈশপ্রহরী আলম হোসেনের (৫৫)র মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ আগস্ট) সকালে দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়। আলম হোসেন কুষ্টিয়া সদর উপজেলার দহকোলা গ্রামের মৃত, শহর আলী শেখের ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে,প্রতিদিন সন্ধ্যায় আলম খাদ্য নিয়ন্ত্রকের অফিসে যায় সকালে বাড়িতে চলে আসেন। আজ সকালে সে ঘুম থেকে উঠেনি। সকালে দরজা ভেঙে পুলিশ তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

পরিবারের দাবি,তার স্বাভাবিক মৃত্যু হয়েছে। এঘটনায় কারো কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কুষ্টিয়া জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আল-ওয়াজিউর রহমান জানান, সকাল ৮টার দিকে ঝাড়ুদার আজিজুর রহমান অফিসে আসেন। এ সময় তাকে অনেক ডাকাডাকি করে নৈশপ্রহরী আলমের সাড়া পাচ্ছিলেন না। বিষয়টি আমাদের জানানোর পর আমরা পুলিশ ও নৈশপ্রহরীর পরিবারকে খবর দি। এরপর দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন,দরজা ভেঙে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি স্বাভাবিক মৃত্যু। তবুও বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

Tag :

Please Share This Post in Your Social Media

কুষ্টিয়ায় খাদ্য নিয়ন্ত্রক অফিসের নৈশপ্রহরীর মরাদেহ উদ্ধার

Update Time : ০৯:০৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫