কুষ্টিয়ায় সকল থানায় অনলাইন জিডি সেবা উদ্বোধন করলেন পুলিশ সুপার, মিজানুর রহমান
- Update Time : ০১:৩৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
- / ৩২৫ Time View

জিলহজ খান স্টাফ রিপোর্টার:
অদ্য ২১/০৭/২০২৫ খ্রিঃ তারিখ ১০:০১ ঘটিকায় কুষ্টিয়া জেলার সকল থানায় সব ধরণের অনলাইন জিডি সেবা উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব জনাব মোঃ মিজানুর রহমান মহোদয়।
পুলিশী সেবা ডিজিটালাইজেশন ও সহজীকরণের মাধ্যমে জনগণের প্রত্যাশিত মানের সেবা প্রদানের লক্ষ্যে ইতোপূর্বেই ঘরে বসেই অনলাইনে জিডি করার সুবিধা চালু করেছে বাংলাদেশ পুলিশ। অনলাইন জিডি সেবা পেতে গুগল প্লে স্টোর থেকে ‘অনলাইন জিডি’ (Online GD) অ্যাপ ডাউনলোডের পর রেজিস্ট্রেশন করে এ সেবা পাওয়া যাবে। এক্ষেত্রে একাধিকবার রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই। এই কার্যক্রমের মাধ্যমে দেশের নাগরিকরা এখন ঘরে বসে সহজে যে কোন বিষয়ে সাধারণ ডায়েরি করতে পারছেন। এছাড়া অভিযোগের সর্বশেষ অবস্থাও জানা যাবে। তদন্তকারী অফিসারের সঙ্গে অনলাইনে যোগাযোগ করতে পারবেন অভিযোগকারী। এছাড়া অনলাইনের জিডির কপিও প্রিন্ট করা যাবে। এজন্য সংশ্লিষ্ট থানায় যাওয়ার প্রয়োজন হবে না এমনকি অনলাইনের জিডিতে থানার সিল-স্বাক্ষরেরও প্রয়োজন নেই।
























