০৭:১৩ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কুষ্টিয়ায় সেনা অভিযানে সন্ত্রাসী লিপটন ও তার তিন সহযোগী আটক
Reporter Name
- Update Time : ০১:৫০:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫
- / ১৬৮ Time View

মাহাবুব হোসেন, লিখোনী ডেক্স :
কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের দূর্বাচারায় নিজ বাড়ি থেকে তিন সহযোগীসহ সন্ত্রাসী জাহাঙ্গীর কবির লিপটনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।
বৃহস্পতিবার গভীর রাত থেকে শুরু করে শুক্রবার সাড়ে আটটা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৬টি বিদেশি পিস্তল, একটি শটগান, ম্যাগজিন, গুলি ও দেশি ধারাল অস্ত্র উদ্ধার করা হয়েছে।
ঘটনাস্থলে থাকা কুষ্টিয়া আর্মি ক্যাম্পের সদস্যরা জানান, গোপন সংবাদের ভিত্তিতে লিপটনের বাড়িতে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়েছে। বিস্তারিত প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
এ বিষয়ে জানতে চাইলে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান বলেন, একসময় পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ছিলেন লিপটন। তার বিরুদ্ধে ইবি থানায় বেশ কিছু জিডি রয়েছে।
Tag :















