কুষ্টিয়ার দৌলতপুরে সৎ ভাইয়ের হাতে সৎ ভাই নিহত আহত ৩ জন।
- Update Time : ০৯:৪০:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
- / ১২৩ Time View

জিলহজ খান স্টাফ রিপোর্টার: কুষ্টিয়ার দৌলতপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সৎ ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে জাহিদুল ইসলাম (৩৭) নামে অপর এক সৎ ভাই নি’হ’ত হয়েছেন। এ ঘটনায় আ’হ’ত হয়েছেন আরও ৩ জন। ২৪ অক্টোবর শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মাঠের মধ্যে হ’ত্যা’কা’ন্ডের এ ঘটনা ঘটে। নি’হ’ত জাহিদুল ইসলাম একই এলাকার মহির উদ্দিন ওরফে ভেলু মন্ডলের দ্বিতীয় স্ত্রীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে জমি ভাগ- বাটোয়ারা নিয়ে মহির উদ্দিন ওরফে ভেলু মন্ডলের দুই স্ত্রীর সন্তানদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে প্রথম স্ত্রীর ছেলেরা দ্বিতীয় স্ত্রীর ছেলেদের ওপর সশস্ত্র হামলা চালায়। এতে ধারালো অস্ত্রের আঘাতে জাহিদুল ইসলাম ঘটনাস্থলেই নি’হ’ত হন। এ ঘটনায় নি’হ’ত জাহিদের ছেলে রাব্বি (১৭) ও তার ভাই শরিফুল ইসলাম (৫০) ও প্রথম স্ত্রীর ছেলে নি’হ’তে’র সৎ ভাই বাদল (৫৬) আ’হ’ত হয়েছেন। তারা বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান শেখ জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে সৎ ভাইয়ের হাতে জাহিদুল ইসলাম নামে অপর এক সৎ ভাই নি”হ’ত হয়েছে। ঘটনাস্থল থেকে নি’হ’তে’র মরদেহ উদ্ধারে করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সংঘর্ষে আহতরা হাসপাতালে চিকিৎসাধীন আছে। হ’ত্যা’কা’ন্ডের সাথে জড়িতদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
























