খুলনার লবণচরার চাঞ্চল্যকর ডাবল মার্ডার: মঞ্জুরুল হত্যা মামলার ২ আসামি র্যাব-৬ এর হাতে গ্রেফতার
- Update Time : ০৯:৪২:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
- / ১২ Time View

মোঃ রানা আহমেদ:
খুলনার লবণচরা থানা এলাকার চাঞ্চল্যকর ডাবল মার্ডার মামলার মঞ্জুরুল হত্যা মামলার ২ আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৬। শনিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাব-৬, স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল অদ্য ২৩ আগস্ট ২০২৬ তারিখ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া থানাধীন বর্নি দক্ষিণপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে গ্রেফতারকৃতরা হলেন:
মোঃ ফারুক (২১), পিতা: নজরুল মোল্লা অপর জন মাসুদুল ইসলাম কদর (১৮), পিতা: আবু হোসেন বাবু
র্যাব-৬ জানায়, গত ১৯ আগস্ট বুধবার খুলনা নগরীর লবণচরা এলাকায় তিন ঘণ্টার ব্যবধানে দুই যুবককে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়।
রাত পৌনে ১০টার দিকে শিশুবাগান আশিবিঘা এলাকায় দুর্বৃত্তদের গুলি ও কুপে নিহত হন নাজমুল (১৯)। একই দিন সন্ধ্যায় একই এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মঞ্জুরুল ইসলাম (২২) নামের আরেক যুবক নিহত হন।
এই ঘটনায় ধৃত আসামিদ্বয়সহ অন্যান্যদের বিরুদ্ধে খুলনা জেলার লবণচরা থানায় হত্যা মামলা রুজু হয়েছে।
র্যাব-৬ এর পক্ষ থেকে জানানো হয়, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিদ্বয়কে খুলনা জেলার লবণচরা থানায় হস্তান্তর করা হবে। বাকি অভিযুক্তদের গ্রেফতারে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।



















