০২:২৭ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চৌফলদণ্ডী ইউনিয়ন পরিষদ নির্বাচন: জামায়াতের চেয়ারম্যান প্রার্থী হিসেবে ফোরকান মাহমুদের নাম ঘোষণা

Reporter Name
  • Update Time : ১২:০১:৪০ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৩ Time View

মোবারক হোসাইন,

কক্সবাজার সদর উপজেলার চৌফলদণ্ডী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চেয়ারম্যান প্রার্থী হিসেবে সমাজসেবক ফোরকান মাহমুদের নাম ঘোষণা করা হয়েছে।
​৪ সেপ্টেম্বর কালুফকিরপাড়া আদর্শ বালিকা দাখিল মাদ্রাসার অডিটোরিয়ামে চৌফলদণ্ডী ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এক কর্মী সমাবেশে এই প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
​ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা রায়হান উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক আল আমিন মুহাম্মাদ সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি আজিজুর রহমান।
​অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌফলদণ্ডী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব মনজুর আলম, জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে ঘোষিত ফোরকান মাহমুদসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল ও স্থানীয় কর্মীরা।
​প্রধান অতিথির বক্তব্যে আল আমিন মুহাম্মাদ সিরাজুল ইসলাম বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জামায়াতে ইসলামী একটি দায়িত্বশীল দল হিসেবে কাজ করে যাচ্ছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সার্বিক বিষয় বিবেচনা ও জেলা জামায়াতের সম্মতিক্রমে চৌফলদণ্ডী ইউনিয়নে ফোরকান মাহমুদকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনীত করা হলো।
​তিনি সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে প্রার্থীর বিজয়ের লক্ষে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান। সমাবেশ শেষে উপস্থিত নেতাকর্মীরা এই ঘোষণাকে স্বাগত জানিয়ে নির্বাচনী মাঠে একসঙ্গে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

চৌফলদণ্ডী ইউনিয়ন পরিষদ নির্বাচন: জামায়াতের চেয়ারম্যান প্রার্থী হিসেবে ফোরকান মাহমুদের নাম ঘোষণা

Update Time : ১২:০১:৪০ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬