ঝিনাইদহের মহেশপুরে সাপের কামড়ে ওহিদুল ইসলাম নামের এক কৃষকের মৃত্যু।
- Update Time : ০৮:৩৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
- / ৭ Time View

ঝিনাইদহের মহেশপুরে সাপের কামড়ে ওহিদুল ইসলাম নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলার নওদা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ওহিদুল ইসলাম ওই গ্রামের মোস্তফা হোসেনের ছেলে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, আজ দুপুরে ওহিদুল ইসলাম নিজের ড্রাগন ফল বাগানে কাজ করতে যান। বাগান সুরক্ষায় দেওয়া নেটে পেঁচিয়ে থাকা সাপটি তার পায়ে কামড় দেয়। বিষয়টি টের পেয়ে তিনি দ্রুত বাড়িতে ফেরেন। এরপর পরিবারের সদস্যরা তাকে স্থানীয় এক ওঝার কাছে নেন। ওঝার ঝাড়ফুঁকের একপর্যায়ে ওহিদুলের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে যশোর ২০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার পথে বিকেলে তাঁর মৃত্যু হয়।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, উপজেলার নওদা গ্রামে ওহিদুল নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে । এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে ।
























