১২:৩১ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নতুন নেতৃত্বের প্রত্যাশায় কুমারখালীতে ছাত্র অধিকার পরিষদের মোটরসাইকেল শোডাউন
Reporter Name
- Update Time : ১০:৪৮:২৮ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
- / ০ Time View

মাহাবুব হোসেন, লিখনী ডেস্ক:
কুষ্টিয়ার কুমারখালীতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে মোটরসাইকেল শোডাউন করেছেন সংগঠনের নেতাকর্মীরা।
রোববার সকালে কুমারখালী উপজেলা ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে পৌর এলাকার শহীদ গোলাম কিবরিয়া সেতু চত্বর থেকে মোটরসাইকেল শোডাউনটি বের হয়। পরে মোটরসাইকেলের বহরটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়।
শোডাউনে কুমারখালী উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি রকি আহমেদ, সাধারণ সম্পাদক রাসেল আহমেদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
এ সময় নেতাকর্মীরা সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং নতুন কমিটির মাধ্যমে ছাত্রদের অধিকার আদায়ের আন্দোলনকে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
Tag :
























