১১:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পাইকগাছায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

Reporter Name
  • Update Time : ০২:৪৩:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • / ৮ Time View

সোহেল ণণরানা খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান:

খুলনার পাইকগাছায় “মেধা, সততা ও দেশপ্রেমে আগামী বাংলাদেশ গড়ার প্রত্যয়ে” এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় পাইকগাছা বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, খুলনা জেলা দক্ষিণ শাখার ব্যবস্থাপনায় উৎসবমুখর পরিবেশে এ+ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠিত হয়।
পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়। পরে উদ্বোধনী বক্তব্য, স্বাগত ভাষণ এবং সুরছন্দ শিল্পীগোষ্ঠীর পরিবেশিত ইসলামী সংগীত অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে।
খুলনা জেলা দক্ষিণ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি মুহা. ওয়েসকুরুনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও খুলনা-৬ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও শিক্ষাবিদরা কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক ও অনুপ্রেরণাদায়ী বক্তব্য দেন। তারা শিক্ষার্থীদের আগামী দিনে দেশের যোগ্য ও সুনাগরিক হিসেবে গড়ে ওঠার পাশাপাশি নৈতিক শিক্ষা অর্জন এবং নিজেদের মেধাকে দেশ ও সমাজের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান।
বক্তারা শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীদের এ অসামান্য অর্জনের ধারা অব্যাহতি রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং ভবিষ্যৎ সমাজ ও রাষ্ট্র গঠনে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ, জেলা আমির মাও. এমরান হোসাইন, কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী, কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিপি মো. রিয়াজুল ইসলাম, খুলনা জেলা দক্ষিণের সিনিয়র নায়েবে আমির উপাধ্যক্ষ মাও. গোলাম সরোয়ার, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাও. আমিনুল ইসলাম, সাবেক জেলা সভাপতি মো. নুরুজ্জামান মল্লিক, পাইকগাছা উপজেলা আমির মাও. সাইদুর রহমান, কয়রা উপজেলা আমির মাও. মিজানুর রহমান এবং গদাইপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল্লাহ আল মামুন।
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাইকগাছা উপজেলা শাখার দায়িত্বশীল নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষাংশে পাইকগাছা ও কয়রার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১২০ জন কৃতি শিক্ষার্থীর হাতে বিশেষ সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়।
সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে আগামীতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের গৌরবোজ্জ্বল আয়োজন করার প্রত্যয় ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

পাইকগাছায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

Update Time : ০২:৪৩:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬