পাইকগাছায় ১৫১ মণ্ডপে দুর্গাপূজা, ১৯ মণ্ডপে বিএনপি নেতার আর্থিক সহায়তা।
- Update Time : ১১:২৬:৫৯ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
- / ৯ Time View

খুলনার পাইকগাছা উপজেলায় ১৫১টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে পূজা উদ্যাপন পরিষদ ও মন্দির কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী। সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, পূজা উৎযাপন পরিষদের সভাপতি প্রানকৃষ্ণ দাশ পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্যসচিব এস এম ইমদাদুল হক ও তুষার কান্তি মণ্ডলসহ পূজা উদ্যাপন পরিষদ ও মন্দির কমিটির নেতারা।
মতবিনিময় সভা শেষে উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ লস্কর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী স ম আনোয়ারুল কাদিরের পক্ষে ইউনিয়নের ১৯টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে আর্থিক সহায়তা তুলে দেন। প্রতিটি মণ্ডপের জন্য ৩ হাজার টাকা করে মোট ৫৭ হাজার টাকা বিতরণ করা হয়।























