০৯:৫২ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলবাড়ীয়ায় লাইসেন্সবিহীন গ্যাস বিক্রি, মারুফ ইলেকট্রনিকসকে ১০ হাজার টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : ০৭:৪১:২৭ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • / ১৩ Time View

ময়মনসিংহ প্রতিনিধি: মোঃ মোখলেছুর রহমান

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় লাইসেন্সবিহীনভাবে গ্যাস সিলিন্ডার বিক্রি এবং নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে মারুফ ইলেকট্রনিকস নামে একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৯ নভেম্বর) ফুলবাড়ীয়া পৌর বাজার এলাকায় পরিচালিত মোবাইল কোর্টের অভিযানে এ জরিমানা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, মারুফ ইলেকট্রনিকসের দোকানে প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই গ্যাস সিলিন্ডার বিক্রি করা হচ্ছিল। পাশাপাশি নির্ধারিত ২ হাজার ৬০ টাকার পরিবর্তে প্রতিটি ১২ কেজি ওজনের গ্যাস সিলিন্ডার ২ হাজার ৩৫০ টাকায় বিক্রি করা হচ্ছিল। অর্থাৎ প্রতিটি সিলিন্ডারে নির্ধারিত মূল্যের চেয়ে ২৯০ টাকা বেশি নেওয়া হচ্ছিল।

এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ফুলবাড়ীয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহিদুল ইসলাম সোহাগ।

ভোক্তাদের স্বার্থ রক্ষা, বাজারে পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Tag :

Please Share This Post in Your Social Media

ফুলবাড়ীয়ায় লাইসেন্সবিহীন গ্যাস বিক্রি, মারুফ ইলেকট্রনিকসকে ১০ হাজার টাকা জরিমানা

Update Time : ০৭:৪১:২৭ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬