বাজারের ব্যাগে গাঁজা, যুবক গ্রেফতার!
- Update Time : ০৫:৫১:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫
- / ১২৮ Time View

মোঃ হিমেল মোল্যা, ক্রাইম রিপোর্টার:
নড়াইলের লোহাগড়া উপজেলায় গাঁজাসহ সৈয়দ রাব্বি (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
রোববার (১৬ ফেব্রুয়ারি) উপজেলার পাঁচুড়িয়া গ্রামের পশ্চিমপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
নড়াইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
সৈয়দ রাব্বি ওই গ্রামের সৈয়দ ছাদিয়ার রহমানের ছেলে।
নড়াইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম জানান, গোপন সংবাদ পেয়ে রোববার বিকেলে লোহাগড়া উপজেলার পাঁচুড়িয়া পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে সৈয়দ রাব্বি নামে এক যুবককে হেফাজতে নেওয়া হয়। পরে তার কাছে থাকা বাজারের ব্যাগ থেকে ৪শ গ্রাম গাঁজা জব্দ করা হয়। এসময় ওই গ্রামের মৃত চান মিয়ার ছেলে ইউসুফ শেখ পালিয়ে যায়।
এ ঘটনায় উপ-পরিদর্শক আশরাফুল আলম বাদী হয়ে লোহাগড়া থানায় ওই দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন বলে জানান মাদকদ্রব্য অধিদফতরের এই কর্মকর্তা।























