০৩:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বেনাপোল ও আমড়াখালীতে বিজিবির অভিযান, আটক ১২ লাখ টাকার পণ্য

Reporter Name
  • Update Time : ০১:৩৯:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • / ১২ Time View

‎
‎
‎সেলিম রেজা তাজ, স্টাফ রিপোর্টার:
‎
‎যশোর সীমান্তে অভিযান চালিয়ে ১২ লাখ ১৮ হাজার ৩০০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)।
‎
‎শুক্রবার (৯ অক্টোবর) বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্টের টহলদল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।
‎
‎জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় ৮৪টি শাড়ি, ৩টি কম্বল, ৫টি থ্রিপিস, ৯টি শাল-চাদর, ৫ প্যাকেট ফুসকা, ৫৫৭টি ওষুধ ও ২০১টি কসমেটিকস সামগ্রী। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১২ লাখ ১৮ হাজার ৩০০ টাকা।
‎
‎যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্যসহ পাচার চক্রের সদস্যদের আটক করতে সীমান্ত এলাকায় বিশেষ পরিকল্পনার আওতায় গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
‎
‎তিনি আরও জানান, এরই ধারাবাহিকতায় ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হচ্ছে। সীমান্তে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
‎

Tag :

Please Share This Post in Your Social Media

বেনাপোল ও আমড়াখালীতে বিজিবির অভিযান, আটক ১২ লাখ টাকার পণ্য

Update Time : ০১:৩৯:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬