ভেড়ামারায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিলো পরিবেশ অধিদপ্তর
- Update Time : ০৭:৫০:০২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
- / ২০ Time View

কুষ্টিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে পরিবেশ অধিদপ্তর। চলতি ইটভাটা মৌসুমের তৃতীয় অভিযানে জেলার ভেড়ামারা উপজেলার মোসলেমপুর বারোমাইল এলাকায় অবৈধভাবে পরিচালিত এম এস এস ব্রিকস এর বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।
সোমবার (২৭ অক্টোবর ২০২৬) পরিবেশ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয়ের উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে স্কেভেটর দিয়ে ইটভাটাটির কিলন ও চিমনি সম্পূর্ণ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় এবং ভাটার কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়।
অভিযানে বিচারিক দায়িত্ব পালন করেন কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আলাউদ্দিন আকন্দ। প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর কুষ্টিয়ার উপপরিচালক জনাব মো. এমদাদুল হক সহ দপ্তরের অন্যান্য কর্মচারীবৃন্দ।
অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষার্থে কুষ্টিয়া পুলিশ বিভাগ, ভেড়ামারা থানা পুলিশ, আরএবি-১২ এবং জেলা আনসার ব্যাটালিয়নের সদস্যরা দায়িত্ব পালন করেন।
পরিবেশ অধিদপ্তর, কুষ্টিয়া জানিয়েছে, অবৈধ ইটভাটার বিরুদ্ধে তাদের মোবাইল কোর্ট কার্যক্রম অব্যাহত থাকবে।
























