১০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মরিচের ভেতরে ইয়াবা! কৌশলী পাচারকারীদের ধরা পড়লো অভিনব ফাঁদে

Reporter Name
  • Update Time : ০১:৩৪:৩২ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
  • / ১৬৮ Time View

রিপোর্টার: আবির হোসেন সান (কক্সবাজার)

মাদক পাচারে অভিনব কৌশলের আশ্রয় নিয়েছে পাচারকারীরা। মরিচের ভেতরে লুকানো অবস্থায় বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ঢাকা।

বিশেষ সূত্রে প্রাপ্ত তথ্যে জানা যায়, কক্সবাজারের টেকনাফ থেকে অভিনব কৌশলে ইয়াবা বহন করে ঢাকা পৌঁছানোর চেষ্টা চলছিল। তবে গোয়েন্দা নজরদারির আওতায় অভিযান চালিয়ে মরিচের ভিতর লুকানো ইয়াবাসহ এক পাচারকারীকে আটক করা হয়।

প্রশাসনের একজন কর্মকর্তা জানান, মরিচের ভেতর থেকে একে একে বেরিয়ে আসে ছোট ছোট ইয়াবা ট্যাবলেট। কৌশল দেখে হতবাক আইনশৃঙ্খলা বাহিনীও।

তদন্ত সূত্রে জানা গেছে, এই ধরণের কৌশলে মাদক পাচার আগে কখনো দেখা যায়নি। টেকনাফ অঞ্চল থেকেই মাদকগুলো সংগ্রহ করে ঢাকায় পৌঁছানোর পরিকল্পনা ছিল তাদের।

আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে আরও তথ্য উদ্ধারের চেষ্টা চলছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যারা এমন কৌশলে ইয়াবা পাচারে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

মরিচের ভেতরে ইয়াবা! কৌশলী পাচারকারীদের ধরা পড়লো অভিনব ফাঁদে

Update Time : ০১:৩৪:৩২ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫