০৫:৫০ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মহেশপুর সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে বিজিবি

Reporter Name
  • Update Time : ১২:১৫:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
  • / ১০ Time View

মিজানুর রহমান- স্টাফ রিপোর্টার:

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকা থেকে আসামিবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভায়াগ্রা ট্যাবলেট ও ভারতীয় মাদকদ্রব্য সিরাপ উদ্ধার করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি), শুক্রবার (১৩ জুন) দিবাগত রাতে পরিচালিত পৃথক দুটি অভিযানে এই মাদকদ্রব্য উদ্ধার করা হয় বলে জানিয়েছে বিজিবি সূত্র, প্রথম অভিযানে রাত আনুমানিক ০১০০ ঘটিকায় মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ যাদবপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৫০-এমপি হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পার গোপালপুর গ্রামের কাঁচা রাস্তার পার্শ্বে একটি ধান ক্ষেতের মধ্য থেকে নায়েব সুবেদার মোঃ আবু বক্কর এর নেতৃত্বে পরিচালিত মাদকবিরোধী অভিযানে আসামিবিহীন অবস্থায় ৭৯২ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়, এরপর রাত আনুমানিক ০১৩০ ঘটিকায় মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ সামন্তা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৫৯/২-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জীবননগর পাড়ার ঈদগাহের দক্ষিণ পার্শ্বের জংগলের মধ্য থেকে নায়েব সুবেদার মোঃ শরীফ উদ্দিন এর নেতৃত্বে পরিচালিত আরেকটি অভিযানে আসামিবিহীন অবস্থায় ভারতীয় কোডিন ফসফেট ও ট্রাইপ্রোলিডিন হাইড্রোক্লোরাইড সিরাপ জাতীয় মাদকদ্রব্যের ২৫ বোতল উদ্ধার করা হয়, এ বিষয়ে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, “সীমান্ত এলাকা দিয়ে মাদক পাচার রোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই দুটি অভিযানে উদ্ধারকৃত মাদকদ্রব্যের সাথে সংশ্লিষ্ট কাউকে শনাক্ত বা আটক করা সম্ভব হয়নি, তবে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও সীমান্তে মাদক পাচার রোধে বিজিবির অভিযান চলমান থাকবে।”

Tag :

Please Share This Post in Your Social Media

মহেশপুর সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে বিজিবি

Update Time : ১২:১৫:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬