১০:০৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

​মোংলায় সাবেক মেয়র জুলফিকারের নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধ অভিযান

Reporter Name
  • Update Time : ০৬:৫১:১২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৩ Time View
  • হাবিবুর রহমান বাগেরহাট জেলা প্রতিনিধি,

দেশব্যাপী শুরু হওয়া তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর অংশ হিসেবে মোংলা পোর্ট পৌরসভায় ব্যাপক পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়েছে। রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯টায় মোংলা পোর্ট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে এ অভিযানের নেতৃত্ব দেন সাবেক মেয়র ও মোংলা পৌর বিএনপির সভাপতি জনাব মোঃ জুলফিকার আলী।

​অভিযানের অংশ হিসেবে এডিস মশার বিস্তার ঠেকাতে এলাকার বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা ও ডালপালা-আগাছা পরিষ্কার করা হয়। একই সাথে সম্ভাব্য এডিস মশার প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংস করা হয়। কর্মসূচির শুরুতে ৯ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ ইসমাইল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় সাধারণ মানুষের মাঝে ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

​লিফলেট বিতরণ ও পরিচ্ছন্নতা অভিযান শেষে সাবেক মেয়র জনাব মোঃ জুলফিকার আলী বলেন, “ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা সবচেয়ে জরুরি। বাড়ির আশপাশে ছাদ, টব বা ড্রেনে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার রাখতে হবে। জ্বরসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।”

​তিনি আরও বলেন, “ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়। প্রতিটি নাগরিককে নিজ নিজ বাড়ি ও চারপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সচেতনভাবে এগিয়ে আসতে হবে।”

​পরিচ্ছন্নতা অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোংলা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম নূর জনি, সাবেক ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল কাদের, বিএনপি নেতা মোঃ বাবলু ভূঁইয়াসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

Tag :

Please Share This Post in Your Social Media

​মোংলায় সাবেক মেয়র জুলফিকারের নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধ অভিযান

Update Time : ০৬:৫১:১২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬