শিবচরে প্রেমের টানে চায়না থেকে এক যুবক এখন সন্ন্যাসীর চর ইউনিয়নে
- Update Time : ০২:২৭:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
- / ২২২ Time View

সাহাবুদ্দিন মিয়া (শিবচর প্রতিনিধি )
মাদারীপুরের শিবচরে প্রেমের টানে চীন থেকে এক যুবক বাংলাদেশের মাদারীপুর জেলার শিবচর উপজেলার সন্ন্যাসীর চর ইউনিয়নের মালের হাট এলাকায় আসেন । মালেরহাট এলাকার জাকির মালের মেয়ের সাথে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তার পরিপ্রেক্ষিতে গত তিন দিন আগে ওই ছেলে চীন থেকে জাকির মালের বাড়িতে আসেন । এ নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্যেকর ঘটনার সৃষ্টি হয়েছে । স্থানীয় লোকজন তার সাথে ছবি তোলার জন্য বেপোরোয়া হয়ে উঠেছে । অএ দু ‘চার এলাকার লোকজন ছুটে আসছে চীনের এই যুবককে দেখার জন্য।
স্থানীয় সূত্রে জানা যায়, গত তিন দিন আগে ভালোবাসার টানে ছুটে আসেন চীনের যুবক। বিবাহ করে তার নিজ ভূমিতে নিয়ে যাওয়ার কথা বলেন ওই যুবক। এছাড়া স্থানীয় লোকজন বলেন , জাকির মালের মেয়ে সুমাইয়া কে বিয়ে করার জন্য চীন থেকে দশ ভরি স্বর্ণালঙ্কার সহ মেয়ের বাড়িতে করে দিবে দু’তলা বাড়ি , এবং মেয়ের একাউন্টে দিবে বিশ লাখ টাকা । সুমাইয়া কে বিয়ে করে নিয়ে যেতে চান চীনে। শপিং করার জন্য দিবে চার লাখ টাকা ।
মেয়ের পরিবার থেকে এখনো কোন অভিযোগ বা কোন সিদ্ধান্ত জানতে পারিনি । তবে মেয়ে এবং ছেলে উভয়ে একে অপরকে ভালোবাসে এবং বিবাহ করিতে চায় ।
















