আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর ফাইনাল খেলা ।
- Update Time : ০৯:৫৭:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
- / ১৭১ Time View

সাহাবুদ্দিন মিয়া( শিবচর প্রতিনিধি) মাদারীপুরের শিবচর উপজেলা বন্দরখোলা ইউনিয়নের শিকাদার কান্দি মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বন্দর খোলা ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের পক্ষ থেকে খেলাটি আয়োজন করা হয় । ৮ দলের সমন্বয়ে টুর্নামেন্ট অনুষ্ঠিত হলে , ফাইনাল খেলা’টি আজ বিকাল চার ঘটিকায় অনুষ্ঠিত হয়েছে । এসময়ে দু’দল অংশগ্রহন করেন । মিঠু চৌধুরী স্মৃতি সংঘ বনাম বি’ডি একাত্তর একাদশ। মিঠু চৌধুরী স্মৃতি সংঘ ০২ গোল খেয়ে ফাইনালে রানার্সআপ হয় । এসময়ে বি’ডি একাত্তর ০২-০৩ গোলে ফাইনালে চ্যাম্পিয়ন হয় । ফাইনালে চ্যাম্পিয়নদের জন্য একটি ওয়াল্টন ফ্রিজ এবং রানার্সআপ দলের জন্য একটি আকর্ষণীয় কালার টেলিভিশন দেওয়া হয় । এসময়ে উপস্থিত ছিলেন শিবচর উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নিবেদিত প্রান, শিবচর উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব শাহাদাত হোসেন খান এবং সদস্য সচিব জনাব সোহেল রানা । এসময়ে আরো উপস্থিত ছিলেন জনাব নাজমুল হুদা ইথু চৌধুরী। আরো উপস্থিত ছিলেন শহিদুল ইসলাম দিপু যুগ্ন আহ্বায়ক শিবচর উপজেলা বিএনপি। বাচ্চু মীর, জাহিদ হাসান , সহ আরো সর্ব স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময়ে বিশেষ অতিথি জনাব সোহেল রানা( সদস্য সচিব শিবচর উপজেলা বিএনপি) বলেন ক্রিয়াই শক্তি ক্রিয়াই বল , তিনি আরো বলেন আমরা সদা সর্বদা মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছি । সমাজ যাতে মাদক মুক্ত হয় এজন্য আমরা খেলাধুলার দিকে সমাজের তরুনদের খেলার দিকে ধাবিত করতে চাই । তিনি আরো বলেন আমরা সমাজ কে মাদক মুক্ত রাখতে দল মত নির্বিশেষে সকলে মিলে মিশে খেলার আয়োজন করবো । খেলার সময়ে আমরা কোন দলমত টানবো না । এসময়ে শিবচর উপজেলা বিএনপি সম্মানিত সদস্য সচিব জনাব শাহাদাত হোসেন খান বলেন , বিএনপি সব সময় মানুষের ভালোবাসার দল । সমাজে যেমন শিক্ষার দরকার ঠিক তেমনি খেলাধুলার দরকার। এসময়ে তারা বেগম খালেদা জিয়ার ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা করেন ।
















