১১:২১ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শিবচরে পুকুরে পড়ে আড়াই বছরের শিশুর মৃ*ত্যু
Reporter Name
- Update Time : ০৮:৫৩:৪১ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
- / ১১৩ Time View

সাহাবুদ্দিন মিয়া (শিবচর প্রতিনিধি) মাদারীপুরের শিবচরে পুকুরে পড়ে আনাছ নামে আড়াই বছরের শিশুর মৃত্যু। রোববার দুপুরে উপজেলার কুতুবপুর ইউনিয়নের হাজী মোল্লা কান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আনাছ একই গ্রামের রিপন হাওলাদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার পূর্বে বাড়ির উঠোনে খেলাধুলা করছিলো আনাস, দুপুর ১টা ৩০ মিনিটের পর থেকে শিশু আনাছকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করলে কিছুক্ষণ পর বাড়ির সামনের পুকুরে তার মরদেহ ভাসতে দেখে। দ্রুত তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। যে বাচ্চার থাকার কথা মায়ের কোলে সে বাচ্চা চলে গেলো দুনিয়া ছেড়ে । আনাছের মৃত্যুতে এলাকার গভীর শোক নেমে এসেছে
Tag :


























