অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা
- Update Time : ০৬:২১:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫
- / ১৪৯ Time View

মাহাবুব হোসেন, স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার কুমারখালীতে গড়াই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালু কাটা দুই শ্রমিককে পঞ্চান্ন হাজার হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার ( ১ মে ) দুপুরে উপজেলার চাপড়া ইউনিয়নের লাহিনী পাড়া রেল সেতু এলাকায় গড়াই নদী থেকে বালু উত্তোলনের খবর পেয়ে কুমারখালী থানা পুলিশের সহযোগীতায় অভিযান চালান কুমারখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোর্য়াদ্দার। অভিযানে দুই বালু কাটা শ্রমিক রাকিবুল ইসলাম ও সুমিনকে মোবাইল কোর্টের মাধ্যমে দুই মামলায় জরিমানা করা হয়।
এ বিষয়ে কুমারখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দ্দার বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই জনকে দুটি মামলায় ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মৌখিক ভাবে সর্তক করা হয়েছে। এলাকার পরিবেশ ও নদী রক্ষায় ভবিষ্যতে ও অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।


























