অবৈধ নসিমন চাপায় ৪ মাসের শিশুর মৃত্যু
- Update Time : ০৭:১৫:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
- / ১৮৯ Time View

মাহাবুব হোসেন, স্টাফ রিপোর্টার
৪.০৪.২০২৫
কুষ্টিয়ার কুমারখালীতে অবৈধ বাহন নসিমন চাপায় ৪ মাসের শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ১২ টার দিকে পৌরসভার ৯ নং ওয়ার্ডের আমতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত হয়েছেন চাপড়া ইউনিয়নের নগর সাঁওতা গ্রামের নাজমুল হোসেনের ৪ মাসের শিশু নাঈম।
জানা যায়, নাজমুলের স্ত্রী মালা খাতুন তাদের ৪ মাসের শিশু নাঈমকে নিয়ে খোকসা কলিমোহর আত্নীয় বাড়ি
যাবার সময় কুমারখালীর আমতলা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নসিমনের সাথে সংঘর্ষ হয়। এসময় মালা তার শিশু সন্তান নিয়ে রাস্তার উপর পরে গেলে অবৈধ নসিমন গাড়ি তার শিশু সন্তানকে চাপা দিয়ে পালিয়ে যাবার সময় স্থানীয়রা নসিমন গাড়ি ও চালককে আটক করতে সমর্থ হন। পরবর্তীতে শিশু নাঈমকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোলায়মান শেখ জানান, নিহত শিশু দাফনের জন্য তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।























