০৭:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

অভয়নগরে চুরির অপবাদে যুবকে মারধর,অপমান সইতে না পেরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা

Reporter Name
  • Update Time : ০৭:৩৩:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫
  • / ৩০৬ Time View

অভয়নগরে চুরির অপবাদে যুবককে মারধর,অপমান সইতে না পেরে গলায় দড়ি দিয়ে আত্মহবত্যা

ইমাদুল ইসলাম

যশোরের অভয়নগর উপজেলায় সেলো মেশিন চুরির অপবাদে যুবকে মারধর,অপমান সইতে না পেরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা । শনিবার সকাল ১০টার সময় আম গাছের সাথে গলায় দড়ি দেওয়া অবস্থায় স্বপ্ন রায়(১৭) নামের এক যুবকে উদ্ধার করে তার পরিবারের লোকজন। উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের নিমতলা গ্রামের সমর রায়ের ছেলে স্বপ্ন রায়। সে ইলেকট্রিক মিস্ত্রির কাজ করতেন । এছাড়াও চাকই বাজারে তার নিজের একটি ইলেকট্রিকের দোকান ছিলো। প্রত্যক্ষ দর্শীরা জানান, শনিবার সকাল ১০টার সময় স্বপ্ন রায়কে তার বাড়ি পাশে একটি আম গাছের সাথে গলায় দাড়ি পেঁচানো অবস্থায় পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতারে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, শুক্রবার রাতে সেলো মেশিন চুরির অপবাদে স্বপ্নকে বাড়ি থেকে ডেকে মারধর করেন এলাকার কিছু লোকজন। আর আজ সকালে তাকে আম গাছের সাথে ঝুলে থাকতে দেখা যায়।
অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক মাহামুদুর রহমান রিজভী জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু  হয়েছে। এ বিষয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আলিম এর কাছে জানতে চাইলে তিনি বলেন, লাশটি উদ্ধার করা হয়েছে। যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হবে। রিপোর্ট আসলে জানা যাবে এটা হত্যা নাকি আত্মহত্যা।

Tag :

Please Share This Post in Your Social Media

অভয়নগরে চুরির অপবাদে যুবকে মারধর,অপমান সইতে না পেরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা

Update Time : ০৭:৩৩:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫