আগামীর বাংলাদেশ কেমন হবে, সে সিদ্ধান্ত নেবে জনগন
- Update Time : ০৯:১১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
- / ২০ Time View

বাগেরহাট প্রতিনিধি
আগামী পাঁচ বছর বা পরবর্তী সময়ে দেশ কিভাবে পরিচালিত হবে ও জুলাই সনদের সিদ্ধান্ত যথাযথ বাস্তবায়ন করতে জনগণকেই ভোটের মাধ্যমে সেই সিদ্ধান্ত নিতে হবে।
মঙ্গলবার দুপুরে বাগেরহাটের খানজাহান আলি দরগা মাঠে আয়োজিত জাতীয় সংসদ ও গণভোটের প্রচার উদ্বুদ্ধকরণে সুধী সমাবেশে খাদ্য ও জাতীয় ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার এ কথা বলেছেন তিনি আরও বলেন, গনভোটে হ্যা ভোট দেওয়ার জন্য সকলের কাছে অনুরোধ করেন। দেশটা আগামী পাঁচ বছর পরবর্তীতে কিভাবে চলবে তা নির্ভর করে এই জুলাই সনদ অর্থ্যাৎ গণভোটে হ্যা দেওয়ার উপর। আর কারা দেশ চালাবে তা নির্ভর করে আপনাদের উপর। আপনারা যাকে ভোট দিবেন, তারাই আগামীতে দেশ চালাবে। আপনাদের ভোটেই আগামীতে দেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে। বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেনের সভাপতিত্বে উদ্বুদ্ধকরণ সুধী সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ হাছান চৌধুরী(বিপিএম), পুলিশ সুপার, মুহাম্মদ আবু আনছার, জেলা নির্বাচন অফিসার, মঈনুল ইসলাম, উপপরিচালক, জেলা তথ্য অফিস । হাফেজ রুহুল আমিন খান, ইমাম ও খতিব, কেন্দ্রীয় জামে মসজিদ, বাগেরহাট। মো: মমিনুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক), বাগেরহাট। সমাবেশের আগে তথ্য অফিসের সহযোগিতায় দরগা মাঠে সাধারণ মানুষের উদ্দেশ্যে কেরাভ্যান ভোটের গাড়ির মাধ্যমে ভোটারদের উদ্বুদ্ধকরণের জন্য প্রামাণ্য চিত্র প্রদর্শিত করা হয়। অনুষ্ঠানে বাগেরহাট জেলার প্রশাসনিক কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।























