আজ বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৮৯তম জন্মদিন
- Update Time : ০৬:৩৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫
- / ৭৫ Time View

মোঃ আরিফ শরীফ
লোহাগড়া উপজেলা প্রতিনিধি (নড়াইল)
১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি নড়াইলর সদর উপজেলার চণ্ডিবরপুরইউনিয়নে অবস্থিত মহিষখোলা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। নূর মোহাম্মদের বাবার নাম মোহাম্মদ আমানত শেখ এবং মা জেন্নাতুন্নেছা।নূর মোহাম্মদ বাল্যকালে বাবা ও মাকে হারান। তার লেখাপড়া সপ্তম শ্রেণি পর্যন্ত (তবে এ বিষয়ে মতান্তর রয়েছে)। ২০০৮ সালে তার নামঅনুসারে এই গ্রামের নাম পরিবর্তন করে ‘নূর মোহাম্মদ নগর’ রাখা হয়।
নূর মোহাম্মদ ১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোরের গোয়ালহাটি গ্রামে শহীদ হন। পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে লড়াই করার সময়
সঙ্গীদের জীবন ও অস্ত্র রক্ষা করতে গিয়ে তিনি মৃত্যুবরণ করেন। পরে শার্শা উপজেলার কাশীপুরে তাঁকে সমাহিত করা হয়।
নূর মোহাম্মদ শেখ ১৯৫৯-এর ১৪ মার্চ পূর্ব পাকিস্তান রাইফেলস বা ইপিআর-এ যোগদান করেন। দীর্ঘদিন দিনাজপুর সীমান্তে চাকরি
করে ১৯৭০ সালের ১০ জুলাই নূর মোহাম্মদকে দিনাজপুর থেকে যশোর সেক্টরে বদলি করা হয়। এরপর তিনি ল্যান্স নায়েক পদে পদোন্নতি পান।
১৯৭১ সালে যশোর অঞ্চল নিয়ে গঠিত ৮নং সেক্টরে স্বাধীনতা যুদ্ধে যোগদান করেন। ৫ সেপ্টেম্বর যশোর জেলার গোয়ালহাটি ও ছুটিপুরে
পাকবাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে তিন সঙ্গীকে বাঁচাতে গিয়ে তিনি নিজের জীবন উৎস্বর্গ করার অনন্য নজির স্থাপন করেন।
যশোরের শার্শা থানার কাশিপুর গ্রামে তাকে সমাহিত করা হয়।
মুক্তিযুদ্ধে বীরোচিত ভূমিকা ও আত্মত্যাগের স্বীকৃতি স্বরূপ ‘বীরশ্রেষ্ঠ’ খেতাবে ভূষিত হন।
নূর মোহাম্মদের জন্মবার্ষিকী উপলক্ষে নূর মোহাম্মদ ট্রাস্ট ও জেলা প্রশাসনের উদ্যোগে নূর মোহাম্মদ নগরে আজ ২৬ ফেব্রুয়ারি(বুধবার) সকালে পুষ্পস্তবক অর্পণ,
আলোচনা সভা, দোয়া মাহফিলসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

























