১০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আনন্দ ভ্রমণে প্রাণবন্ত দিন কাটালেন শিক্ষার্থীরা

Reporter Name
  • Update Time : ০৩:১৯:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫
  • / ১৩৮ Time View

রিয়াদ ইসলাম বরগুনা

বরগুনা, ২৭ ফেব্রুয়ারি ২০২৫: শিক্ষার্থীদের মানসিক প্রশান্তি ও শিক্ষার বাইরে আনন্দদায়ক অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড – বরগুনা আয়োজন করেছিল একটি বিশেষ আনন্দ ভ্রমণ। এবারের গন্তব্য ছিল সুরঞ্জনা ইকো ট্যুরিজম এন্ড রিসোর্ট,বরগুনা যেখানে শিক্ষার্থীরা প্রকৃতির সান্নিধ্যে এক দিন আনন্দে কাটান। পাশাপাশি শিক্ষার্থীরা ছিলো মোট ৫০ জন ।
সকালের নাস্তার পর শিক্ষার্থীরা উচ্ছ্বাসের সাথে রওনা হন সুরঞ্জনা ইকো ট্যুরিজম এন্ড রিসোর্ট এর উদ্দেশ্যে। ভ্রমণকালে গানে, গল্পে, আড্ডায় মুখরিত ছিল অটোভ্রমণ। গন্তব্যে পৌঁছে শিক্ষার্থীরা বিভিন্ন মজার খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিভা প্রতিযোগিতায় অংশ নেন। এই রিসোর্টে বিভিন্ন প্রজাতির ফুল ও ফলের গাছ রয়েছে, যা শিক্ষার্থী ও পরিবারের জন্য শিক্ষামূলক ও বিনোদনমূলক অভিজ্ঞতা প্রদান করে। এটি শুধু একটি পর্যটন কেন্দ্রই নয়, বরং একটি শিক্ষা প্রতিষ্ঠানও বটে। সুরঞ্জনা ইকো ট্যুরিজম এন্ড রিসোর্ট বরগুনা জেলার ঢলুয়া ইউনিয়নের বরইতলা সংলগ্ন বিষখালী ও খাকদোন নদীর মোহনায় অবস্থিত একটি প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত পর্যটন কেন্দ্র। এটি বেসরকারি উদ্যোগে গড়ে উঠেছে এবং দিন দিন পর্যটকদের মধ্যে বেশ সাড়া ফেলছে।
মোঃ সোহানুর রহমান সৈকত জানান, এই ভ্রমণ আমাদের কাছে এক নতুন অভিজ্ঞতা ছিল, যা ফ্রিল্যান্সিং শিখানোর চাপ থেকে সাময়িক মুক্তি এনে দিয়েছে। আয়োজক কমিটি জানিয়েছে, ভবিষ্যতেও এমন আনন্দ ভ্রমণের আয়োজন করা হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

আনন্দ ভ্রমণে প্রাণবন্ত দিন কাটালেন শিক্ষার্থীরা

Update Time : ০৩:১৯:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫