০৮:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে বার্ষিক দোয়া মাহফিল ও নামাজঘরের শুভ উদ্বোধন অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : ১০:০৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫
  • / ১৬৩ Time View

মোঃ আরিফ শরীফ
লোহাগড়া উপজেলা প্রতিনিধি (নড়াইল)

আজ ২৫ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ঐতিহ্যবাহী ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বার্ষিক দোয়া মাহফিল এবং নতুন নামাজঘরের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শৃঙ্খলা, নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে নামাজঘরের শুভ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন- জনাব মোঃ আবু রিয়াদ, উপজেলা নির্বাহী অফিসার লোহাগড়া নড়াইল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব আব্দুল হামিদ ভূঁইয়া, উপস্থিত ছিলেন জনাব মো: আশিকুর রহমান, অফিসার ইনচার্জ লোহাগড়া থানা, নড়াইল এবং ইতনা শামছুল উলুম মাদ্রাসার মোহতামিম জনাব মাওলানা আ: হান্নান, সহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ধর্মীয় নেতা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে দোয়া মাহফিলের সূচনা করা হয়। দোয়া এবং উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব সরদার তানজির হোসেন, সভাপতি, গভর্নিং বডি, ইতনা মাধ্যমিক বিদ্যালয় কলেজ। উদ্বোধনী পর্বে অতিথিরা নতুন নামাজঘরের প্রয়োজনীয়তা ও শিক্ষার্থীদের আত্মিক উন্নতির ওপর গুরুত্বারোপ করেন।

সভাপতি মহোদয় তার বক্তব্যে বলেন, “আমাদের শিক্ষার্থীদের জন্য একটি সুস্থ পরিবেশ নিশ্চিত এবং মহান রবের আনুগত্য করতে এই নামাজঘর নির্মাণ করা হয়েছে, যা তাদের মানসিক, আত্মিক উন্নয়নে ও চরিত্র গঠনে সহায়ক হবে।” তিনি আরো বলেন- ‘স্কুলে নামাজঘর থাকা শুধুমাত্র ধর্মীয় আচার পালনের ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়; বরং এটি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, দায়িত্ববোধ, শৃঙ্খলা, সহনশীলতা, অসাম্প্রদায়িক চেতনা, সম্প্রীতি এবং সামাজিক সৌহদ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সুন্দর চরিত্র, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ গঠনে একটি নামাজঘর স্থাপন করা সময়ের দাবি। আমাদের শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে এই নামাজঘর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা চাই শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি ধর্মীয় চেতনা ও মনুষ্যত্ববোধ নিয়েও এগিয়ে যাক।

দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ, প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য এবং সকলের মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়। পরে নতুন নির্মিত নামাজঘরের ফিতা কেটে উদ্বোধন করা হয়। এর মাধ্যমে শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য নিয়মিত নামাজ আদায়ের জন্য একটি সুন্দর পরিবেশ নিশ্চিত করা হয়েছে। এ সময় প্রধান অতিথি বলেন, শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা ও ধর্মীয় চেতনা বিকাশে এধরণের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উপস্থিত সকলের মধ্যে মিষ্টি বিতরণ ও পরম উৎসাহ-উদ্দীপনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে

Tag :

Please Share This Post in Your Social Media

ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে বার্ষিক দোয়া মাহফিল ও নামাজঘরের শুভ উদ্বোধন অনুষ্ঠিত

Update Time : ১০:০৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫