০৮:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামী শ্রমনীতি ব্যতীত শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়। চকরিয়ায় শ্রমিক সমাবেশে আব্দুল্লাহ আল ফারুক

Reporter Name
  • Update Time : ০৫:৩২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
  • / ১৫৫ Time View

এইচ.এম.সবুজ
কক্সবাজার সংবাদদাতা

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার শহর শাখার প্রধান উপদেষ্টা, চকরিয়া-পেকুয়া আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক বলেন,
বিশ্বের বিভিন্ন বিপ্লব ও পরিবর্তনে শ্রমিকদের অবদান সবচেয়ে বেশি। শ্রমজীবী মানুষের অংশগ্রহণ ছাড়া একটি দেশ কখনো স্বনির্ভর হতে পারে না। শ্রমিকদের অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে ইসলামী শ্রমনীতির কোনো বিকল্প নেই।

১ মে (বৃহস্পতিবার) শ্রমিক কল্যাণ ফেডারেশন চকরিয়া উপজেলা ও পৌরসভার যৌথ উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক শ্রমিক দিবসের র‍্যালি পরবর্তী সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন ।
সকাল ৯টায় চকরিয়া জনতা শপিং সেন্টার চত্বর থেকে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসটার্মিনালে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় । র‍্যালিতে আরো উপস্থিত ছিলেন, চকরিয়া উপজেলার প্রধান উপদেষ্টা মাওলানা আবুল বশর, পৌরসভার প্রধান উপদেষ্টা আরিফুল কবির, পৌর উপদেষ্টা মাওলানা কুতুবউদ্দিন হেলালী, উপজেলার উপদেষ্টা মাষ্টার মোহাম্মদ হোছাইন, মাওলানা সিরাজুল ইসলাম। উপজেলা শ্রমিক কল্যাণের সভাপতি শরিফুল আমিনের সভাপতিত্বে পৌর সভাপতি আরিফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে উপজেলা সাধারণ সম্পাদক এইচ এম রুহুল কাদের, পৌর সাধারণ সম্পাদক মোহাম্মদ জুনায়েদসহ উপজেলা-পৌর শাখার বিভিন্ন স্তরের শ্রমিক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

ইসলামী শ্রমনীতি ব্যতীত শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়। চকরিয়ায় শ্রমিক সমাবেশে আব্দুল্লাহ আল ফারুক

Update Time : ০৫:৩২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫