উপজেলা জিয়া সাইবার ফোর্সের যুগ্ম সাধারণ সম্পাদক পদ থেকে এস.কে.সাগর মির্জার পদত্যাগ
- Update Time : ০৮:৪৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫
- / ৭০ Time View

শাকিল রানা
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার শাজাহানপুর উপজেলা জিয়া সাইবার ফোর্সের যুগ্ম সাধারণ সম্পাদক এস.কে.সাগর মির্জা ব্যক্তিগত কারণে তার পদ থেকে পদত্যাগ করেছেন।
এক বিবৃতিতে তিনি জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) চেতনাকে হৃদয়ে ধারণ করে তিনি ভবিষ্যতেও দল ও সংগঠনের জন্য সক্রিয়ভাবে কাজ করবেন। তিনি তার দায়িত্ব পালনকালে সংগঠনের নেতাকর্মীদের সার্বিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এস.কে.সাগর মির্জা আরও বলেন, আমি সর্বদা জাতীয়তাবাদী আদর্শের প্রতি অটল এবং বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকবো। দায়িত্বে থাকা অবস্থায় যারা আমাকে সহযোগিতা করেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। ভবিষ্যতেও আমি দলের জন্য নিষ্ঠার সঙ্গে কাজ চালিয়ে যাব।
তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন যে, তার দায়িত্বশীল জায়গায় একজন সচেতন ও যোগ্য ব্যক্তি আসবেন, যিনি শাজাহানপুর উপজেলা জিয়া সাইবার ফোর্সকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে ভূমিকা রাখবেন।
তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তার পদত্যাগপত্র গ্রহণ করে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের জন্য বিনীত অনুরোধ জানান।

























