এলপিজি সহ নিত্য পণ্যের বাজারে ভোক্তার অভিযানঃ জরিমানা ২ লক্ষ ২১ হাজার
- Update Time : ০৭:০১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
- / ১২ Time View

সেলিম রেজা তাজ,স্টাফ রিপোর্টারঃ
বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় ও খুলনা বিভাগের আওতাধীন বিভিন্ন জেলা কার্যালয় কতৃক ০৭ অক্টোবর ২০২৬ তারিখ ভোক্তা অধিকারের ৯ টি টিম তদারকিমূলক অভিযান পরিচালনা করে। এসময়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী, চাল, ভোজ্য তেল, গ্যাস, ঔষধ, ডায়াগনস্টিক, আলু, দেশি পেয়াজ, সবজি, মুরগির বাজার ও ডিমের বাজার দর ও ক্রয় ভাউচার যাচাই করা হয় এবং সকল ব্যবসায়ীকে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেয়া হয়।
তদারকিকালে সরকার নির্ধারিত মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং কেউ সরকার নির্ধারিত মূল্যের থেকে বেশি মূল্য নিলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি দেওয়া হয়। অভিযান কালে খুলনা বিভাগের বিভিন্ন জেলায় বাজার তদারকি ও জরিমানা করা হয়।
খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক জনাব মোহাম্মদ সেলিম এর নেতৃত্বে খুলনা মহানগরীর হরিণটানা থানার খালাসীর মোড় এলাকায় অভিযান চালিয়ে এগ্রো ইন্ডাস্ট্রিয়াল ট্রাস্ট কে যথাযথ পন্য সরবরাহ না করার অপরাধে ১০ হাজার টাকা এবং গ্লোরিয়াস ট্রেড ইন্টারন্যাশনাল কে মূল্য তালিকা প্রদর্শন না করা ও সেবাগ্রহীতার জীবন বিপন্নকারী কার্য করার অপরাধে ১ লক্ষ টাকা জরিমানা আরোপ করা হয়। এসময় ২ টি প্রতিষ্ঠান-কে মোট ১ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক জনাব দিনারা জামান এর নেতৃত্বে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার শিববাড়ি মোড় এলাকায় অভিযান চালিয়ে কবিতা’স কালেকশন এন্ড মারজান ফ্যাশন কে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করা ও যথাযথ পন্য সরবরাহ না করার অপরাধে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় মোট ১ টি প্রতিষ্ঠান-কে ৩৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।।
সাতক্ষীরা জেলা কার্যালয়ে সহকারী পরিচালক জনাব মোঃ মেহেদী হাসান তানভীরএর নেতৃত্বে আশাশুনী উপজেলার ক্যুলার মোড় এলাকায় অভিযান চালিয়ে সাতক্ষীরা ঘোষ ডেয়ারি কে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য দ্রব্য উৎপাদন করার অপরাধে ১ হাজার টাকা এবং সুমন স্টোর কে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করার অপরাধে ২ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এ সময় মোট ০২ টি প্রতিষ্ঠান-কে ৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। ।
কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ মাসুম আলী এর নেতৃত্বে কুমারখালি উপজেলার আলাউদ্দিন নগর বাজার এলাকায় অভিযান চালিয়ে মেসার্স বিসমিল্লাহ ট্রেডার্স কে যথাযথ পন্য সরবরাহ না করা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ৬ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এ সময় মোট ০১ টি প্রতিষ্ঠান-কে ৬ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব নিশাত মেহের এর নেতৃত্বে সদর
উপজেলার কলামন খালী বাজার এলাকায় অভিযান চালিয়ে খোকন স্টোর কে মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ৩ হাজার টাকা এবং অবৈধ প্রক্রিয়ায় খাদ্য দ্রব্য উৎপাদন করার অপরাধে মিল্টন মিষ্টান্ন ভান্ডার কে ২ হাজার টাকা ও বাবু স্টোর কে ১২ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এসময় মোট ০৩ টি প্রতিষ্ঠান-কে ১৭ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় ।
মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ সজল আহম্মেদ এর নেতৃত্বে সাখিলা উপজেলার আড়পাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে মেসার্স তাবাচ্ছুম বেকারি কে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য দ্রব্য উৎপাদন করার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় মোট ০১ টি প্রতিষ্ঠান-কে ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় ।
চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোহাম্মদ মামুনুল হাসান এর নেতৃত্বে দামূড়হুদা উপজেলার বাজার এলাকায় অভিযান চালিয়ে মেসার্স টুকিটাকি স্টোর কে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করার অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এসময় ০১ টি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক(অ.দা.) ওয়ালিদ বিন হাবিব এর নেতৃত্বে সদর উপজেলার যাত্রাপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে বিসমিল্লাহ কৃষি ভান্ডার কে মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ৩ হাজার টাকা এবং একই অপরাধে মেসার্স রহমান এন্টারপ্রাইজ কে ২ হাজার টাকা ও সেজুতি ড্রাগ হাউজ কে ৩ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এ সময় মোট ০৩ টি প্রতিষ্ঠান-কে ৮ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় ।
যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ সেলিমুজ্জামানের নেতৃত্বে ঝিকরগাছা উপজেলার ঝিকরগাছা বাজার এলাকায় অভিযান চালিয়ে যথাযথ পন্য সরবরাহ না করার অপরাধে বিল্লাল ভান্ডার কে ২ হাজার টাকা, সততা সীড স্টোর কে ২ হাজার টাকা এবং খন্দকার কৃষি ভান্ডার কে মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ৩ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এসময় ০২ টি প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জমিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযানে ১৭ টি প্রতিষ্ঠানকে ২ লক্ষ ২১ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় ।
অভিযান চলাকালে ব্যবসায়ীদেরকে সচেতন করার পাশাপাশি বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করার নির্দেশনা দেয়া হয়।
জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।
























