১০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ওএমএস চাল বিক্রিতে অনিয়মের দায়ে গ্রেফতার অনৈতিক কর্মকাণ্ডে জড়ানোর অভিযোগে রাঙ্গাবালীতে যুবদল নেতা বহিষ্কার  

Reporter Name
  • Update Time : ০৮:০১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
  • / ১১৪ Time View

মোঃরায়হান মাহমুদ , রাঙ্গাবালী (পটুয়াখালী)
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা যুবদলের সদস্য ও রাঙ্গাবালী সদর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সো. নাহিদুজ্জামান সোহাগকে (সোহাগ রাঢ়ী) প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার পটুয়াখালী জেলা যুবদলের সহ-দপ্তর সম্পাদক সৈয়দ ইকবাল হোসেনের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।
এরআগে বুধবার দুপুরে উপজেলা সদরের বাহেরচর বাজারে সুলভ মূল্যের চাল বিক্রিতে অনিয়ম ও বরাদ্দকৃত চাল আত্মসাৎ করে কালোবাজারে বিক্রির অপরাধে যৌথবাহিনীর অভিযানে ওএমএস ডিলার সোহাগসহ দুইজন গ্রেফতার এবং তাদের বিরুদ্ধে রাঙ্গাবালী থানায় মামলা দায়ের হওয়ার পর যুবদলের রাজনীতিতে সম্পৃক্ত সোহাগের  বিরুদ্ধে তাৎক্ষণিক এ পদক্ষেপ নেওয়া হয়।
পটুয়াখালী জেলা যুবদলের সভাপতি মো. মনিরুল ইসলাম লিটন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিপলু খানের সিদ্ধান্তের প্রেক্ষিতে জারি করা ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃত ব্যক্তির কোন ধরণের অপকর্মের দায়-দায়িত্ব দল নিবে না। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মী তার সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

ওএমএস চাল বিক্রিতে অনিয়মের দায়ে গ্রেফতার অনৈতিক কর্মকাণ্ডে জড়ানোর অভিযোগে রাঙ্গাবালীতে যুবদল নেতা বহিষ্কার  

Update Time : ০৮:০১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫