১০:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার -০৩ সংসদীয় আসনে জামায়াতের রুকন ( পুরুষ – মহিলা) সম্মেলন অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : ১০:২৩:১০ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
  • / ২২২ Time View

মোবারক হোসাইন , ঈদগাঁও উপজেলা

০৮ আগস্ট সকাল ৯টায় কক্সবাজার -০৩ (শহর, সদর, রামু ও ঈদগাঁও) সংসদীয় আসনের রুকন সম্মেলন ইসলামিয়া মহিলা কামিল মাস্টার্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়।এতে জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় রুকন সম্মেলন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান। জেলা সাংগঠনিক সেক্রেটারি আল আমীন মু. সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে আরো বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর মুফতী মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ, অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, জেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি শামসুল আলম বাহাদুর, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা শফিউল হক জিহাদী, কক্সবাজার শহর আমীর আব্দুল্লাহ আল ফারুক, সদর আমীর অধ্যাপক খুরশিদ আলম আনসারী, রামু উপজেলা আমীর ফজলুল্লাহ মু. হাসান, ঈদগাঁও উপজেলা আমীর মাওলানা সলিম উল্লাহ জিহাদী। শুভেচ্ছা বক্তব্য রাখেন কক্সবাজার -০৩ সংসদীয় আসনের এমপি প্রার্থী জননেতা শহিদুল আলম বাহাদুর। উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসাইন, মানবাধিকার সেক্রেটারি অ্যাডভোকেট জাফর উল্লাহ ইসলামাবাদী, অফিস সেক্রেটারী অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান, কক্সবাজার শহর সেক্রেটারি রিয়াজ মোহাম্মদ শাকিল, সদর সেক্রেটারি আজিজুর রহমান, রাম উপজেলা সেক্রেটারি আ ন ম হারুন, ঈদগাঁও উপজেলা সেক্রেটারি মাওলানা নূরুল আজীম।

সম্মেলনে প্রায় ৬ শতাধিক পুরুষ- মহিলা রুকন উপস্থিত ছিলেন।

উক্ত রুকন সম্মেলনে জেলা আমীর বলেন, একজন জামায়াত কর্মী শপথ গ্রহণ করার পর তার দায়িত্ব বেড়ে যায়। তাকে ইসলামের প্রতিনিধিত্ব করতে হয়। এমনভাবে তাকে চলতে হয় যাতে করে তাকে দেখে অন্যান্যরা ইসলামের ব্যাপারে সম্যক ধারণা পায়। এটাকে বলা হয় বাস্তব সাক্ষ্য। শুধু মুখে ইসলামের অনুসারী হওয়ার বিপরীতে কাজে ও কর্মে মিল থাকার জন্যই দাওয়াত দেয় জামায়াতে ইসলাম।

Tag :

Please Share This Post in Your Social Media

কক্সবাজার -০৩ সংসদীয় আসনে জামায়াতের রুকন ( পুরুষ – মহিলা) সম্মেলন অনুষ্ঠিত

Update Time : ১০:২৩:১০ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫