০৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাস্তা সংস্কারের অভাবে চলাচলে দুর্ভোগ। 

Reporter Name
  • Update Time : ১২:০২:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • / ১৬১ Time View

মোবারক হোসাইন ,ঈদগাঁও উপজেলা

রাস্তার ইট উঠে যাওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের।

কক্সবাজার সদর উপজেলা ১নং চৌফলদন্ডী ইউনিয়নের ৮নং ওয়ার্ড নতুন মহাল পূর্ব পাড়া থেকে ৯নং ওয়ার্ড খোনকারখিল চারা বটতলা পর্যন্ত চলাচলের রাস্তা বেহাল দশা। এই রাস্তাটি দীর্ঘদিনেও সংস্কার না হওয়ায় চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। বিশেষ করে বর্ষা কালে তাদের দুর্ভোগ চরমে পৌঁছায়। স্থানীয়রা জানিয়েছেন,বার বার সংস্কারের দাবি তোলা হলেও এই পর্যন্ত এগিয়ে আসননি কেউ। যদিও স্থানীয় জনপ্রতিনিধিরা বলেছেন, জনগুরুত্বপূর্ণ রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। যদিও সড়কটি দিয়ে শতশত শিক্ষার্থী,বাজারের ব্যবসায়ীসহ এলাকাবাসীর কাছে খুবই গুরুত্বপূর্ণ। রাস্তাটির বেশ কিছু অংশ ভেঙে যাওয়ায় চলাচলে অনুপযোগী হয়ে গেছে। ফলে ঐ রাস্তা দিয়ে চলাচল করতে যেয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন যাত্রীরা। স্থানীয়রা জানান,বিভিন্ন জায়গায় রাস্তা সংস্কারের দাবি জানিয়েও কোনো সাড়া পাননি। কিন্তু বর্তমানে রাস্তার বেশিরভাগ স্থানে ইট না থাকায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। যার কারণে বিদ্যালয়ে আসা শিক্ষক-শিক্ষার্থীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয় বাসীন্দার নুরুল আমিন জানান,১৯৯১ সালের পর থেকেও এই রাস্তাটি সংস্কার হয়নি। স্থানীয়দের দাবি সর্বসাধারণের চলাচলের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে রাস্তাটি মেরামত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

Tag :

Please Share This Post in Your Social Media

রাস্তা সংস্কারের অভাবে চলাচলে দুর্ভোগ। 

Update Time : ১২:০২:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫