কেশবপুরে ভ্রাম্যমাণ আদালতে এক গাঁজা সেবনকারীকে ১৫ দিনের কারাদণ্ড ও জরিমানা
- Update Time : ০৭:৪৮:১১ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
- / ১৩৩ Time View

মাহাবুর রহমান – কেশবপুর, (যশোর
যশোরের কেশবপুরে পৌর শহরের ট্রাক টার্মিনাল এলাকায় প্রকাশ্য গাঁজা সেবনের অপরাধে শফিকুল ইসলাম (৫০) নামে এক সেবনকারীকে ১৫ দিনের কারাদণ্ড ও একশত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার (১০ মার্চ) দুপুরে ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শরীফ নেওয়াজ। সে কেশবপুর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মৃত জজ আলী সরদারের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কেশবপুর পৌরশহরের মধ্যকুল ট্রাক টার্মিনাল এলাকায় ১০ মার্চ দুপুরে প্রকাশ্য গাঁজা সেবন করার অপরাধে শফিকুল ইসলাম (৫০) কে মাদকদ্রব্য নিয়ত্রণ আইন ১৮৬০ এর ৩৬ (৫) ধারায় ১৫ দিনের কারাদণ্ড ও একশত টাকা জরিমানা করেছেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় কেশবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) খান শরীফুল ইসলাম, পুলিশ উপপরিদর্শক সাইমুন হোসাইন সহ থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
এ ব্যাপারে কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শরীফ নেওয়াজ বলেন, প্রকাশ্য গাঁজা সেবনের অপরাধে ১৮৬০ এর ৩৬ (৫) ধারায় শফিকুল ইসলাম কে ১৫ দিনের কারাদণ্ড এবং একশত টাকা জরিমানা করা হয়েছে। মাদক কারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের আগামীতেও এমন অভিযান অব্যাহত থাকবে।

























