১২:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

কেশবপুরে সরকারি গাছ অবৈধ ভাবে বিক্রি করলো উপজেলা কৃষক দলের সদস্য সচিব

Reporter Name
  • Update Time : ০৭:৪২:২২ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫
  • / ৩১৫ Time View

কেশবপুর, যশোর প্রতিনিধি

যশোরের কেশবপুর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নে সরকারি খাস জমি হতে অবৈধভাবে গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠছে কেশবপুর উপজেলার বিএনপির অংগ সংগঠন কৃষক দলের সদস্য সচিব এম আজিজুর রহমানের উপর।
তথ্য সূত্রে জানা যায়, ২৬ শে মার্চ  সকালের দিকে সাতবাড়ীয়া ইউনিয়নের সাতবাড়ীয়া বাজারস্থ ঈদগাহ ময়দানের পার্শ্ব হতে সরকারি খাস জমি হতে একটি রেইনট্রি গাছ, যার আনুমানিক মূল্য প্রায় ৭০,০০০/- (সত্তর হাজার টাকা) কেটে নেওয়ার অভিযোগ পাওয়া যায়। ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাসূত্রে জানা যায়, দাগ নং ১৩০, হাল দাগ ১২২৬, মৌজা- সাতবাড়িয়া, খতিয়ান নং-১ ও ১(১) এর ৭৭ শতাংশ জমি সরকারি খাস খতিয়ানভুক্ত। জমিটিতে একটি পুকুর এবং পকুর পাড়ে অনেকগুলো রেইনট্রি গাছ রয়েছে। উক্ত খাস জমিটি দীর্ঘদিন যাবৎ আবুল হোসেন, পিতা-দাউদ আলি গাইন, গ্রাম- সাতবাড়িয়া, কেশবপুর, যশোর নামক এক ব্যক্তি যশোর-০৬ (কেশবপুর) আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার আজিজুল ইসলাম আজিজ এর নিকট হতে মৌখিক সম্মতিতে অবৈধভাবে ভোগদখল করে আসছেন। কিছুদিন পূর্বে উক্ত জমির একটি রেইনট্রি গাছ পুকুরের পানিতে পড়ে যায়। গাছটি এম আজিজুর রহমান (সদস্য সচিব, কেশবপুর উপজেলা কৃষক দল), পিতা- মনসুর আলী, গ্রাম- মীর্জানগর এবং সাত্তার (সহ-সভাপতি, ১০ নং সাতবাড়ীয়া ইউনিয়ন বিএনপি), পিতা- মোজাম আলী মোড়ল, অবৈধভাবে কেটে নেওয়ার চেষ্টা করে। এসময় তারা স্থানীয় লোকজন এবং সাতবাড়ীয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার বাধার মূখে গাছটির কেটে ফেলা কিছু অংশ নিয়ে চলে যান । গাছটির বাকী অংশ সাতবাড়িয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা তার হেফাজতে নেন। এবিষয়ে প্রশাসনকে অবগত করলে বলেন, আমরা ইতিপূর্বে তথ্য পেয়েছি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করবো।

Tag :

Please Share This Post in Your Social Media

কেশবপুরে সরকারি গাছ অবৈধ ভাবে বিক্রি করলো উপজেলা কৃষক দলের সদস্য সচিব

Update Time : ০৭:৪২:২২ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫