কেশবপুরে স্বেচ্ছাসেবক দলের পরিচিতি সভা অনুষ্ঠিত
- Update Time : ১০:৪৫:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫
- / ১৫১ Time View

কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুর পৌর স্বেচ্ছাসেবক দলের পরিচিতি ও কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকালে পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন পলাশের সভাপতিত্বে দলীয় কার্যালয় চত্বরে অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও থানা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ।
পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইকবাল হোসেন ও যুগ্ম-আহ্বায়ক শাহ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, থানা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, সিনিয়র সহ-সভাপতি নির্মল কুমার বিট, থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুল আলম বুলবুল, সদস্য সচিব বাবুল রানা বাবু প্রমুখ। এ সময় পৌরসভার ৯টি ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে আগামী ১৮ ফেব্রুয়ারি যশোরের সমাবেশ সফল করার লক্ষ্যে কেশবপুর থানা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শহরে মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।























